সিরাজগঞ্জে দুটি মিনি পেট্রোল পাম্পকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ২৮ এপ্রিল ২০২৪

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে দুটি মিনি পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৮ এপ্রিল) বিকেলে সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী সড়কের বাশাইল নামক স্থানে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তানজিল পারভেজ।

সিরাজগঞ্জে দুটি মিনি পেট্রোল পাম্পকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স ছাড়া ডিজেল, অকটেন ও পেট্রোল বিক্রির দায়ে দুটি মিনি পেট্রোল পাম্প মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পেট্রোলিয়াম আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ জরিমানা করা হয়। পাম্প দুটি হলো মেসার্স সোহেল ও সালেহা ট্রেডার্স।

এ বিষয়ে তানজিল পারভেজ জাগো নিউজকে বলেন, অবৈধভাবে কয়েক মাস যাবত পেট্রোল পাম্প দুটি পরিচালিত হচ্ছিল। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাম্প দুটির কার্যক্রম বন্ধ ও জরিমানা করা হয়।

এম এ মালেক/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।