উপজেলা চেয়ারম্যানের এজেন্ট হলেন রাজী মোহাম্মদ ফখরুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:২৯ পিএম, ২৯ মে ২০২৪

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুমিল্লার দেবিদ্বারে চেয়াম্যান প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট হয়েছেন সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। তিনি দেবীদ্বারের দুইবারের সংসদ সদস্য ছিলেন।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের স্ত্রী চেয়ারম্যান পদপ্রার্থী সাহিদা বেগমের (ঘোড়া) মেয়ে খাদিজা বিনতে রোশনের (দোয়াত কলম) প্রধান নির্বাচনী এজেন্ট হয়েছেন তিনি। এ নিয়ে উপজেলাজুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা। নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে বর্তমান এমপি আবুল কালাম আজাদের ছোট ভাই চেয়ারম্যান প্রার্থী মো. মামুনুর রশিদকে হারানোর জন্য তিনি নিজেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রধান এজেন্ট হয়েছেন।

উপজেলা চেয়াম্যানের এজেন্ট হলেন রাজী মোহাম্মদ ফখরুল

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মামুনুর রশিদ মামুন (আনারস) জাগো নিউজকে বলেন, সাবেক সদস্য সদস্য রাজী মোহাম্মদ ফখরুল দোয়াত কলম মার্কার প্রধান এজেন্ট হয়ে উপজেলায় ঘুরে বেড়াচ্ছেন। আমাকে ফেল করানোর জন্য তিনি প্রকাশ্যে কাজ করছেন। আমার নেতা-কর্মীদের নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছেন। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

অভিযোগের বিষয়ে জানতে সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলকে একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কুমিল্লা জেলা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার হাম্মদ দেলোয়ার হোসেন বলেন, একজন ভোটার হিসাবে যে কেউ তার পছন্দের প্রার্থীর নির্বাচনী এজেন্ট হতে পারেন। এছাড়া তিনিতো বর্তমান সংসদ সদস্য নয়।

জাহিদ পাটোয়ারী/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।