কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালক-সহকারী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১২:২৭ পিএম, ১৫ জুন ২০২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। শনিবার (১৫ জুন) সকালে মহাসড়কের উপজেলার সোয়াগাজি এলাকার চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তবে নিহত ব্যক্তিদের এখনো নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

তিনি জানান, সকাল সোয়া ৮টার দিকে মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজি এলাকায় দ্রুতগামী লিচুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক ও হেলপার মারা যান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জাহিদ পাটোয়ারী/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।