কুমিল্লায় নদীতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ২৭ জুলাই ২০২৪
ফাইল ছবি

কুমিল্লার তিতাসে নদীতে ডুবে মাহিরা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুলাই) সকালে উপজেলার বাঘাইরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মাহিরা উপজেলার বন্দরামপুর গ্রামের আবু মুছা সরকারের মেয়ে।

মাহিরার নানা জালাল উদ্দিন বলেন, বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল মাহিরা। সকালে সবার অজান্তে সে নদীতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে নদীতে মাহিরাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।