চ্যাম্পিয়ন কোচ আলফাজকে বরখাস্ত করলো মোহামেডান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:১৪ পিএম, ১২ এপ্রিল ২০২৬

চৌদ্দ বছর পর ফেডারেশন কাপ ও প্রথমবারের মতো পেশাদার ফুটবলের শীর্ষ আসর বাংলাদেশ ফুটবল লিগে মোহামেডানকে চ্যাম্পিয়ন করা কোচ আলফাজ আহমেদকে বরখাস্ত করেছে ক্লাবটি। বাংলাদেশ ফুটবল লিগে মোহামেডান এখন ৭ নম্বরে। শুক্রবার সর্বশেষ ম্যাচে সাদাকালোরা ২-১ গোলে হেরেছে চির প্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে।

রোববার সন্ধ্যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক (ক্রীড়া) মো. মোস্তাকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আলফাজ আহমেদকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়েছে।

মোহামেডান সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, ‘বর্তমান মৌসুমে ফুটবল দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মৌসুমে মোহামেডানের বাকি ম্যাচগুলোতে ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আলফাজ আহমেদের সহকারী হিসেবে কাজ করা আবদুল কাইয়ুম সেন্টুকে।’

ফুটবল দলের সার্বিক দায়িত্ব পালনের জন্য ক্লাবের স্থায়ী সদস্য আমিরুল ইসলাম বাবুকে দলনেতা হিসেবে দায়িত্ব দিয়েছে ক্লাবটি।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।