রূপগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০৪ মে ২০১৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদি এলাকায় এ ঘটনা ঘটে।

তারা হলো, বেলদি এলাকার হাফিজ উদ্দিনের মেয়ে হাবিবা (১০), মাসিকুর রহমানের ছেলে মাকসুদা (৭) ও মারিয়া (৯)। তারা ৩ জনই বেলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, বিকেলে বেলদি এলাকার মজিবুর রহমানের বাড়ির সামনের একটি পুকুরে একদল শিশু গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে শিশু হাবিবা, মাকসুদা ও মাসুদা পানিতে তলিয়ে যায়।

বিকেল ৫টার দিকে ওই তিন শিশুর মরদেহ পানিতে ভেসে উঠতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে। এ বিষয়ে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।

মীর আব্দুল আলীম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।