কাঁচপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা


প্রকাশিত: ০৮:৩৯ এএম, ০৮ মে ২০১৬
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ধর্ষণে চেষ্টায় ব্যর্থ হয়ে এক নারী শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। রোববার ভোরে উপজেলার কাঁচপুরে এ ঘটনা ঘটে।

নিহত মেঘলা আক্তার (১৪) কাঁচপুর এলাকায় অবস্থিত নবাব আলী ইন্ডাস্ট্রিজের শ্রমিক এবং কাঁচপুরে রশিদ ইসলাম বাচ্চু মিয়ার মেয়ে।

সোনারগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. এলাহী মিয়া জানিয়েছেন, মৃত্যুর আগে মেঘলা জানিয়েছেন সকালে কাজে যোগ দেয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পথে রাস্তায় ৪-৫ জন যুবক তাকে আটক করে। মুখ চেপে ধরে পাশের আজিজ মিয়ার চারতলা ভবনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেঘলা তাদের চিনতে পেরে বলে এ কাজ করলে সে সবাইকে বলে দেবে। পরে দুর্বৃত্তরা মেঘলা আক্তারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহাদাত হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।