নাফ নদীতে জেলের মৃত্যু


প্রকাশিত: ০৭:৩৩ এএম, ১৬ মে ২০১৬
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপে নাফ নদীতে সোমবার ভোররাতে মাছ শিকার করতে গিয়ে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত জেলের নাম মোহাম্মদ আব্দুল্লাহ (২৭)। তিনি শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়া এলাকার মসজিদ সংলগ্ন মৃত নুর মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ছোট পরিসরের টানা জালে মাছ শিকারিরা প্রায় ভোর বা গভীর রাতে মাছ শিকারে যান। প্রতিদিনের মতো সোমবার ভোররাতেও নাফ নদীতে নৌকা নিয়ে মাছ শিকার করতে যান আবদুল­াহ। কিন্তু হঠাৎ নৌকা থেকে নদীতে পড়ে যান তিনি। অন্ধকার থাকায় মাছ শিকারে থাকা অন্য জেলেরা তাকে দ্রুত উদ্ধার করতে ব্যর্থ হন। যখন তাকে খুঁজে পাওয়া যায় ততক্ষণে নিথর হয়ে যায় আবদুল­াহ। তার মৃতদেহটি বাড়িতে নিয়ে আসা হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
 
তার অনাকাঙ্খিত এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাবরাং ইউপি চেয়ারম্যান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সায়ীদ আলমগীর/ এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।