গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষতির আশঙ্কা


প্রকাশিত: ০৭:৩০ পিএম, ১৬ মে ২০১৬

গাজীপুর মহানগরীর ভোগড়া বাসন সড়ক এলাকায় আলেমা টেক্সটাইল নামে একটি পোশাক তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জয়দেবপুর, টঙ্গী, সাভার, ইপিজেডসহ বিভিন্ন স্থান থেকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১টায় আগুন নিয়ন্ত্রণে আসেনি।

কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে ৭তলা ভবনের ওই পোশাক কারখানাটির সবার উপরের তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে।

ওই তলায় কারখানার তৈরি করা পোশাক শিপমেন্টের জন্য অপেক্ষমান ছিল। এ ছাড়া সেখানে বিপুল পরিমাণ পোশাক তৈরির ফেব্রিকও ছিল। আগুনে তৈরি করা সব পেশাক ও ফেব্রিক পুড়ে গেছে।


গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর কাজ করে যাচ্ছেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মো. আমিনুল ইসলাম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।