১১-১২ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এ বিষয়ে রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২৫ জানুয়ারি তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক এই দুদিন বন্ধ থাকবে।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে।

ইএআর/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।