মিডল্যান্ড ব্যাংকের ভেড়ামারা শাখা এখন নতুন ঠিকানায়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:১৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
কুষ্টিয়ার ভেড়ামারায় মিডল্যান্ড ব্যাংকের স্থানান্তরিত হওয়া শাখার উদ্বোধন হয়েছে, ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) কুষ্টিয়ার ভেড়ামারা শাখা এখন নতুন ঠিকানায়। ভেড়ামারা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভেড়ামারা-প্রাগপুর হাইওয়ে রোডে বাবর আলী সুপার মার্কেটে হোল্ডিং নম্বর ২৭১-০১ ও ০২ ঠিকানায় গেছে স্থানান্তর হওয়া ভেড়ামারা শাখা।

প্রধান অতিথি হিসেবে সোমবার (১৬ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে শাখার উদ্বোধন করেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান। মিডল্যান্ড ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন এবং চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার (সিবিও) মোঃ রাশেদ আকতার, ভেড়ামারা শাখার শাখা ব্যবস্থাপক মোঃ সাইফুর রহমান, গ্রাহক এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং ব্যাংকের জন্য শুভেচ্ছা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান, জনসংযোগ বিভাগের প্রধান, ভেড়ামারা শাখার এরিয়া প্রধান, ক্লাস্টার প্রধান উপস্থিত ছিলেন।

এমডি ও সিইও তার বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের ধন্যবাদ জানান এবং ব্যাংকে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ব্যাংকের সঙ্গে সম্পর্ক তৈরি করার অনুরোধ জানান। তিনি গ্রাহকদের সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানের জন্য শাখা কর্মকর্তাদের নির্দেশনাও দেন। তিনি গ্রাহকদের যে কোনো জায়গা থেকে এবং যেকোনো সময় আধুনিক ব্যাংকিং সেবা উপভোগ করতে ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘মিডল্যান্ড অনলাইন’ ব্যবহার করার জন্য আবেদন করেন।

অনুষ্ঠানের শুরুতে ব্যাংক ও দেশের কল্যাণ, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য সর্বশক্তিমান আল্লাহর রহমত কামনা করে দোয়া করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মোঃ রাশেদুল আনোয়ার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।