জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৫ এএম, ০৩ মার্চ ২০২৬
ঈদুল ফিতরকে কেন্দ্র করে ধীরে ধীরে জমে উঠছে রাজধানীর শপিংমলগুলো/ছবি: জাগো নিউজ

ঈদুল ফিতরকে কেন্দ্র করে ধীরে ধীরে জমে উঠছে রাজধানীর শপিংমলগুলো। বড় বড় মার্কেট ও শপিংমলে চোখে পড়ার মতো ভিড় দেখা যাচ্ছে ক্রেতাদের। অন্যান্য বছরের মতো এবারও পোশাকে রয়েছে ভিন্নতা ও নতুনত্ব।

রাজধানীর শপিংমল, বিপণি-বিতানগুলো ঘুরে দেখা যায়, ধীরে ধীরে জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা। নগরীর অভিজাত বিভিন্ন শপিংমলে মানুষের সমাগম বাড়ছে, বিক্রি হচ্ছে নতুন পোশাক। ক্রেতাদের চাহিদা অনুযায়ী দোকানগুলোতেও তোলা হয়েছে নানা ধরনের পোশাক।

jagonews24

রাজধানীর বসুন্ধরা শপিংমল, সীমান্ত স্কয়ার, নিউ মার্কেটে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। বিভিন্ন ধরনের দেশি-বিদেশি আকর্ষণীয় পোশাকের পাশাপাশি নারী-তরুণীদের পছন্দের শীর্ষে রয়েছে নানা রকম শাড়ি, টপস, লেহেঙ্গাসহ আরামদায়ক সুতি পোশাক। আর পুরুষদের পছন্দের তালিকায় রয়েছে শার্ট, টি-শার্ট, জিন্স, ট্রাউজার, পাঞ্জাবিসহ বাহারি পোশাক।

ব্যবসায়ীরা বলছেন, ঈদ যত ঘনিয়ে আসবে, ততই বেচাকেনা বাড়বে।

ফারহান আহমেদ কাউছার/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।