ক্যাশ ম্যানেজমেন্ট সেবায় মিডল্যান্ড ব্যাংক-সনিক সমঝোতা স্মারক সই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ৩০ এপ্রিল ২০২৬
মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও সনিক (বাংলাদেশ) লিমিটেডের সমঝোতা স্মারক সই অনুষ্ঠান

মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও সনিক (বাংলাদেশ) লিমিটেডের মধ্যে আধুনিক ক্যাশ ম্যানেজমেন্ট সেবার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) আয়োজিত এক অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং সনিক (বাংলাদেশ) লিমিটেডের পরিচালক সু ইয়ংবাও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ চুক্তির আওতায় সনিক (বাংলাদেশ) লিমিটেড তাদের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম, তহবিল ব্যবস্থাপনা, সার্বিক আর্থিক কার্যক্রম আরও দক্ষ ও গতিশীল করতে মিডল্যান্ড ব্যাংকের আধুনিক এবং নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্ম ‘মিডল্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট (এমসিএম)’ ব্যবহার করবে।

সনিক (বাংলাদেশ) লিমিটেড একটি শতভাগ রপ্তানিমুখী খেলনা মডেল উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং উৎপাদন, বাণিজ্য ও সংশ্লিষ্ট বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে দেশের শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাভেদ তারেক খান, এসইভিপি ও প্রধান, ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশন; মুহাম্মদ মাজিদুল হক পাটোয়ারী, ভিপি ও ইউনিট প্রধান (আইবিডি, ইউনিট-৫); এবং খন্দকার খালেদ শামস, এসএভিপি ও ইউনিট প্রধান (আইবিডি, ইউনিট-৭)।

সনিক (বাংলাদেশ) লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ডমিনিক টি. কে. হো, চিফ মার্কেটিং অফিসার; হুয়াং রং, অ্যাকাউন্ট ম্যানেজার; নেলসন লিউ, জেনারেল ম্যানেজার; ডেং চাও ওয়েন, অ্যাডমিন ম্যানেজার; মো. শোয়ায়েব আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-ফাইন্যান্স; এবং মো. শাহানুর আলম, সিনিয়র অ্যাকাউন্টস অফিসার।

উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থেকে আশা প্রকাশ করেন, এ অংশীদারত্বের মাধ্যমে কার্যক্রম আরও গতিশীল হবে এবং দীর্ঘমেয়াদে পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

এএসএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।