ডেইলি শপিংসহ সুপারশপগুলোতে নিত্যপণ্যে অফারের হিড়িক
ভোক্তাদের কেনাকাটায় স্বস্তি দিতে দেশের প্রথম সারির সুপারশপগুলো নিয়ে এসেছে আকর্ষণীয় সব মূল্যছাড় ও অফার। ডেইলি শপিং, প্রিন্স বাজার, আগোরা ও ল্যাভেন্ডারের মতো জনপ্রিয় আউটলেটগুলোতে মাছ, মাংস, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে চলছে এই বিশেষ ছাড়।
ডেইলি শপিং-এ বিভিন্ন পণ্যে চলছে আকর্ষণীয় মূল্যছাড়/ছবি: সংগৃহীত
ডেইলি শপিং তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিশাল মূল্যছাড়ের তালিকা। তাদের উল্লেখযোগ্য অফারগুলো হলো—খাসির মাংস প্রতি কেজি ১,০৯৯ টাকা, ব্রয়লার মুরগি (চামড়া ছাড়া) ২৯৯ টাকা এবং জ্যান্ত মুরগি ৩৪৯ টাকা। রোস্টের মুরগি ২৫০ গ্রাম ১৭৯ টাকা। এছাড়া ইলিশ মাছ (৫০০ গ্রাম) ৪৪৯ টাকা এবং রুই (১ কেজি) মাছ ২৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
এছাড়া সুপারশপটিতে পেঁয়াজ প্রতি কেজি ৩৬ টাকা, নতুন আলু ১৯ টাকা এবং তরমুজ প্রতি কেজি ৪৪ টাকায় বিক্রি হচ্ছে। ডিম প্রতি ডজন ১০.২৫ টাকা।
ছবি: সংগৃহীত
ল্যাভেন্ডার সুপারস্টোরে ‘ফ্রেশ’ ব্র্যান্ডের বিভিন্ন পণ্যে সরাসরি নগদ ছাড় দেওয়া হচ্ছে। ফ্রেশ ইন্সট্যান্ট নুডলস (৪৯৬ গ্রাম) কিনলে ৬০ টাকা সাশ্রয়। ফ্রেশ চা এবং ১ লিটার কোলা বা আপ-এ ১০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে।ল্যাভেন্ডারের এই অফারগুলো আগামী ৩১ মে পর্যন্ত কার্যকর থাকবে।
প্রিন্স বাজারে আগামী ৯ মে পর্যন্ত গ্রাহকরা বিশেষ ছাড়ে মাংস ও মুরগি কিনতে পারবেন। অফারগুলোর মধ্যে রয়েছে—গরুর মাংস (দেশি ষাঁড়) প্রতি কেজি ৬৭৯ টাকা। প্রতিকেজি ব্রয়লার মুরগি (চামড়া ছাড়া) ২৭৯ টাকা, পাকিস্তানি কক (৪০০ গ্রাম+) প্রতি পিস ৩০৯ টাকা। মোহাম্মদপুর, শ্যামলী ও পল্লবী শাখায় এই অফারে পণ্যগুলো পাওয়া যাবে।
ছবি: সংগৃহীত
অন্যদিকে স্বপ্ন সুপার শপে ভোজ্যতেলে মিলছে ধামাকা অফার। ফরচুন/ফ্রেশ/ সানশাইন/ এসিআই নিউট্রিলাইফ (৫ লিটার) রাইস ব্র্যান অয়েল ১০১০ টাকায় পাওয়া যাচ্ছে। স্টক থাকা সাপেক্ষে স্বপ্ন’ র সব আউটলেট ও স্বপ্ন অনলাইনে এই অফার চলবে আগামী ২ মে পর্যন্ত।
এসএম/এমএমকে