আমানত ফেরত-হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে বিক্ষোভ, ব্যাংকে তালা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ০৩ মে ২০২৬
খাতুনগঞ্জে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

আমানত ফেরত ও মুনাফা কর্তনের ‘হেয়ারকাট’ পদ্ধতি বাতিলের দাবিতে চট্টগ্রামের খাতুনগঞ্জে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের গ্রাহকরা বিক্ষোভ করেছেন।

রোববার (৩ মে) বেলা ১১টার দিকে ইউনিয়ন ব্যাংকের একটি শাখার সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

একপর্যায়ে বিক্ষোভকারীরা ওই শাখায় তালা ঝুলিয়ে দেন। এতে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া গ্রাহকরা বলেন, তাদের আমানতের ওপর মুনাফা কর্তন বা ‘হেয়ারকাট’ পদ্ধতি অবিলম্বে বাতিল করতে হবে। নির্দিষ্ট মেয়াদ শেষে কিংবা জরুরি প্রয়োজনে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ারও দাবি জানান তারা। পাশাপাশি দ্রুত ব্যাংকের স্বাভাবিক লেনদেন চালুর আহ্বান জানান।

jagonews24

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত আমানতের ওপর মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক। নানা অজুহাতে ব্যাংকগুলো আমানত ফেরত দিচ্ছে না, এতে তারা ভোগান্তিতে পড়েছেন।

তাদের ভাষ্য, একীভূতকরণের পর সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় অস্থিরতা তৈরি হয়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে চট্টগ্রামের অন্যান্য ব্যাংকেও তালা দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এমআরএএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।