আকুর বিল পরিশোধের পর রিজার্ভ নেমেছে ২৯.৪৮ বিলিয়ন ডলারে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৪ এএম, ১১ মে ২০২৬
ফাইল ছবি

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (১০ মে) দিনশেষে বাংলাদেশ ব্যাংকের গ্রস বা মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলার। আকুর দায় পরিশোধের পর তা কিছুটা কমে আসে। এর আগের দিন রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ দশমিক ৬১ বিলিয়ন ডলার।

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, ব্যবহারযোগ্য বা নিট রিজার্ভ রোববার দিনশেষে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে, যা আগের দিন ছিল ৩০ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।

আকু ব্যবস্থার আওতায় প্রতি দুই মাস পরপর সদস্য দেশগুলোর মধ্যে আমদানি-সংক্রান্ত বিল পরিশোধ করা হয়। এই আঞ্চলিক লেনদেন ব্যবস্থার সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে বহুপাক্ষিক এই ব্যবস্থার মাধ্যমে লেনদেন সম্পন্ন হয়।

ইএআর/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।