১৩ তলা হচ্ছে মাদরাসা শিক্ষা বোর্ড, খরচ ১৮১ কোটি
ঢাকার বকশিবাজার এলাকায় অবস্থিত বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ভবন ১৩ তলা করা হচ্ছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৮১ কোটি টাকা।
‘মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য বহুতল অফিস ভবন নির্মাণ’ প্রকল্পের আওতায় এই কাজ বাস্তবায়ন করা হবে। এরই মধ্যে প্রকল্পের প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড।।
মাদরাসা শিক্ষা বোর্ড সূত্র জানায়, মাদরাসা শিক্ষা বোর্ডের বর্তমান জরাজীর্ণ ভবনে অফিস কার্যক্রম ঝুঁকিতে পড়েছে। নিরাপদ ভবনে অফিস কার্যক্রম নিশ্চিতকরণ, ঝড়-বৃষ্টিসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে শিক্ষা বোর্ডের পরীক্ষার উত্তরপত্র ও বিবিধ গুরুত্বপূর্ণ রেকর্ডপত্রের নিরাপদ সংরক্ষণ জরুরি। সেবা প্রত্যাশীদের সহজ, দ্রুত ও মানসম্পূর্ণ সেবা দেওয়ার সুযোগ সৃষ্টি এবং সার্বিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির জন্য ১৬ তলা ভিতবিশিষ্ট একটি ১৩ তলা অফিস ভবন নির্মাণ করা হবে। প্রকল্পটি অনুমোদনের পর তিন বছরে বাস্তবায়ন করা হবে।
এমওএস/এমএমকে