বিজিএমইএ ও আইএসিআইবি এর মধ্যে চুক্তি


প্রকাশিত: ০৯:০২ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

ঢাকার আশুলিয়া ও সাভার এলাকার পোশাক শ্রমিকদের স্বাস্থ্য সেবা দিবে ইন্সিটিটিউট অব অ্যালারজি ও ক্লিনিক্যাল ইমুনলজি অব বাংলাদেশ (আইএসিআইবি)। এজন্য তৈরি পোশাক খাতের ব্যবসায়িদের সংগঠন বিজিএমইএ ও আইএসিআইবি চুক্তি সই করেছে।

বৃহস্পতিবার বিজিএমইএ ভবনে সমঝোতা স্মারকে বিজিএমইএ’র সহ-সভাপতি (অর্থ) রিয়াজ-বিন-মাহমুদ এর পক্ষে বিজিএমইএ’র মহাসচিব এহসান উল ফাত্তাহ এবং আইএসিআইবি এর পক্ষে চেয়ারম্যান প্রফেসর ডাঃ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষর করেন।

এসময় আয়োজকরা জানান, আইএসিআইবি ইতোমধ্যে ৩৮টি পোশাক কারখানার শ্রমিকদের সেবা দিয়েছে। তারা ৬০টি পোশাক কারখানার শ্রমিককে সেবা দিতে চায়। সেজন্যই এই চুক্তি।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।