সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন শুক্রবার


প্রকাশিত: ১০:২১ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

রাষ্ট্রয়াত্ত সোনালি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন আগামীকাল শুক্রবার। সকাল ৯টায় সোনালী ব্যাংক লিমিটেড এর বার্ষিক সম্মেলন-২০১৫ রাজধানীর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম।

সোনালী ব্যাংক লিমিটেড-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এইচ এম হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

এসএ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।