আইসিবি ইসলামী ব্যাংকের পর্ষদ সভা সোমবার


প্রকাশিত: ১০:৩৪ এএম, ২০ মার্চ ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা ২৩ মার্চ সোমবার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার দুপুর আড়াইটায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় ব্যাংকটির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে  আসতে পারে ব্যাংকের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা।

ডিএসইর তথ্য অনুয়ায়ী বিগত ১৩ বছর ব্যাংকটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। উল্লেখ্য ‘জেড’ ক্যাটাগরির এই ব্যাংক ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।