জার্মানীর তথ্যপ্রযুক্তি মেলায় ডিসিসিআইয়ের অংশগ্রহণ
জার্মানীর হ্যানোভারে অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম সিইবিআইটি (সিবিট) তথ্যপ্রযুক্তি মেলায় অংশ নিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। ১৪ থেকে ১৮ মার্চ অনুষ্ঠিত পাঁচদিন ব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, মেলায় বিশ্বের ৭০টি দেশের প্রায় ৩ হাজার ৩০০টি তথ্যপ্রযুক্তি খাতের ব্যাবসা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ডিসিসিআই’র পক্ষে এর পরিচালক মোক্তার হোসেন চৌধুরী ও আইটি স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক সৈয়দ আলমাস কবির এ মেলায় অংশগ্রহণ করেন। জার্মানীতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আলী সরকার মেলায় উপস্থিত ছিলেন।
মেলায় তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসার ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের সবচেয়ে বেশি চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়। তাই ডিজিটাইজেশনের অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে হলে নীতিনির্ধারকদের ব্যবসা বাণিজ্যের জন্য আদর্শ পরিবেশ তৈরি করতে হবে। নতুন নতুন সম্ভাবনাময় উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী শক্তি নিয়ে এ খাতে বিনিয়োগে এগিয়ে আসবে।
এ মেলায় সমাজের সর্বস্তরে ও বিশ্বঅর্থনীতিতে দ্রæত তথ্যপ্রযুক্তি ব্যবহারের পরিমান বাড়ানোর উপর গুরুত্ব দেয়া হয়।
এসআই/এএইচ/পিআর