বেসিক ব্যাংকের মানি লন্ডারিং বিষয়ক প্রশিক্ষণ


প্রকাশিত: ০১:০৩ পিএম, ২১ মার্চ ২০১৫

বেসিক ব্যাংকের উদ্যোগে ব্যাংকটির কর্মকর্তা ও সহকারী কর্মকর্তাদের মানি লন্ডারিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স¤প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে ২৪তম ফাউন্ডেশন কোর্সে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কোর্সটিতে ৩৯ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করে।

জানা গেছে, প্রশিক্ষণে অংশগ্রহনকারীদেরকে মানি লন্ডারিং, জেনারেল ব্যাংকিং, ক্রেডিট ম্যানেজমেন্ট, কোর-রিস্ক ম্যানেজমেন্ট, ফরেন এক্সচেঞ্জ এন্ড ডকুমেন্টারী ক্রেডিট অপারেশন, কম্পিউটার এ্যাপ্লিকেশন, একাউন্টিং প্রসিডিউর এবং আইটিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ, উপ-মহাব্যবস্থাপক এম. কামরান হামিদ। এসময় তিনি এই কোর্সের গুরুত্ব তুলে ধরেন অর্জিত জ্ঞান ব্যাংকের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারের কর্মকর্তাদের পরামর্শ দেন।

এসআই/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।