ইসলামী ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ দেয়ার সুপারিশ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। শনিবার রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের ব্যাংকের পরিচালনা পর্ষদের বোর্ড সভায় এ সুপারিশ করা হয়।
সভায় ৩১ ডিসেম্বর ২০১৪-এ সমাপ্ত বছরের লাভ-লোকসান ও ব্যালেন্স সিট অনুমোদন করা হয়। আগামী ১৩ জুন ব্যাংকের ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ এপ্রিল।
সভায় ব্যাংকের মুদারাবা পারপিচুয়াল বন্ডের জন্য ২০১৪ সালে মুনাফার হার ১১ দশমিক ১৮ শতাংশ ঘোষণা করা হয়। ৮ বছর মেয়াদী মুদারাবা সঞ্চয়ী বন্ডের মুনাফা ৯ দশমিক ৬৮ শতাংশের এর সাথে প্রস্তাবিত লভাংশের হারের ১০ শতাংশ যোগ করে মুদারাবা পারপিচুয়াল বন্ডের বার্ষিক মুনাফা নির্ধারণ করা হয়।
ব্যাংকের বার্ষিক সাধারণ সভার দিন থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে বন্ডের মুনাফা বন্টনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
সভায় ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার-এর সভাপতিত্বে ব্যাংকের দেশি-বিদেশী পরিচালকসহ ব্যবস্থাপনা পরিচলক মোহাম্মদ আবদুল মান্নান উপস্থিত ছিলেন।
এসআই/আরএস/আরআই