রোববার ইউনাইটেড ইন্স্যুরেন্সের বোর্ড সভা


প্রকাশিত: ০৬:৪২ এএম, ২৫ মার্চ ২০১৫

পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদসভা ২৯ মার্চ, রোববার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা জায়, আগামী ২৯ মার্চ বিকেল ৩ টায় এই সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে আসতে পারে প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা।

ইউনাইটেড ইন্স্যুরেন্স ২০১৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ২ টাকা ৭৭ পয়সা।

উল্লেখ্য ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানি ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।