ডিএসইতে লেনদেন বেড়েছে ৯৫ কোটি টাকা
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। তবে কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর।
দিন শেষ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে আগের দিনের চেয়ে ৯৫ কোটি টাকা বা ২৭ দশমিক ১৪ শতাংশ।
বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে চার হাজার ৫০৯ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭১৩ পয়েন্টে অবস্থান করছে। এ দিন টাকায় লেনদেন হয়েছে ৩৫০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৯৫ কোটি টাকা বেশি। মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৫৫ কোটি টাকা।
ডিএসইতে ৩১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৫টির দাম বেড়েছে, কমেছে ১৪২ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৪০ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১১১ টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬১ কোটি ১৫ লাখ টাকা।
এসআই/এএইচ/এমএস