ক্যামেলকো সম্মেলন বসছে বৃহস্পতিবার


প্রকাশিত: ০৯:৪১ এএম, ২৫ মার্চ ২০১৫

অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রমকে জোরদার করতে সংশ্লিষ্ট ব্যাংকারদের নিয়ে বৈঠক করবে বাংলাদেশ ব্যাংক। এই সম্মেলন মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) সম্মেলন হিসেবে পরিচিত। বৃহস্পতিবার কক্সবাজারে এই সম্মেলন শুরু হবে। সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এ সম্মেলনে অংশ নেবেন। সম্মেলন চলবে ২৮ মার্চ পর্যন্ত। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরাও এ সম্মেলনে উপস্থিত থাকবেন।

এ সময় নারীর ক্ষমতায়ন, উন্নয়নে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাংকের এসএমই ঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন গভর্নর। এতে বিভিন্ন এনজিও, নারী উদ্যোক্তা ও উন্নয়ন বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।  

এসএ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।