রিজার্ভ আবারো ২৩ বিলিয়ন ডলার ছাড়ালো


প্রকাশিত: ০৯:৩৭ এএম, ৩১ মার্চ ২০১৫

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারো ২৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। মঙ্গলবার দুপুরে এই রিজার্ভের পরিমাণ ২৩ বিলিয়ন ডলার ছাড়ায়।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৩ বিলিয়ন ডলারের রেকর্ড স্পর্শ করে।

এর আগে গত বছরের ৭ আগস্ট রিজার্ভ প্রথমবারের মতো ২২শ` কোটি ডলারের ঘর অতিক্রম করেছিল বলে তিনি জানান।
 
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা জানিয়েছেন, মূলত বিনিয়োগে মন্দার কারণে বৈদেশিক মুদ্রার খরচ কম হওয়া, রফতানি আয়ে প্রবৃদ্ধি বজায় থাকা, রেমিট্যান্স প্রবাহ বাড়া এবং বেসরকারি খাতে বিদেশ থেকে ঋণ আসার কারণে রিজার্ভ বাড়ছে।

প্রাপ্ত তথ্য মতে, বাংলাদেশের এই রিজার্ভ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম অবস্থানে ভারতের রিজার্ভ।

রিজার্ভের এই পরিমাণ দিয়ে ৭ মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেঠানো যাবে।

এসএ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।