নর্দান ইন্সুরেন্সের বোর্ড সভা বৃহস্পতিবার


প্রকাশিত: ০৬:১২ এএম, ০৬ এপ্রিল ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান নর্দান জেনারেল ইন্সুরেন্স কোম্পানির  পরিচালনা পর্ষদের বোর্ড সভা ৯ এপ্রিল, বৃহস্পতিবার বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সভায় প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে সভায় আসতে পারে প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা।

২০১৩ সালে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

উল্লেখ্য ‘এ’ ক্যাটাগরির এই প্রতিষ্ঠানটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।