পুঁজিবাজারে আবারও দর পতন


প্রকাশিত: ১০:১৪ এএম, ০৯ এপ্রিল ২০১৫

দেশের উভয় শেয়ারবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে (বৃহস্পতিবার) সূচকের পাশাপাশি কমেছে টাকার অঙ্ক লেনদেনের পরিমাণ। কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দরও।

এর আগে টানা পাঁচ কার্যদিবস দর পতনের পর বুধবার কিছুটা ঊর্ধ্বমুখী ছিল শেয়ারবাজার। তার একদিন পর আবারও দরপতন হলো।

বৃহস্পতিবার দিনশেষে  ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে চার হাজার ৪৩৫ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫ পয়েন্ট ও ডিএস৩০ সূচক অপরিবর্তিত থেকে ১ হাজার ৬৭১ পয়েন্টে অবস্থান করছে।
বৃহস্পতিবার টাকায় লেনদেন হয়েছে ৩৬৭ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৪ কোটি টাকা কম। বুধবার লেনদেন হয়েছিল ৩৭১ কোটি  টাকা।

ডিএসইতে ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৫টির দাম বেড়েছে, কমেছে ২৫৮ টির। আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ার।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩৬ পয়েন্ট কমে ৮ হাজার ৯০ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৮১টির, কমেছে ১২৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৩ কোটি  ৭৮ লাখ টাকা।

এসআই/এএইচ/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।