লিলি প্রিমিয়াম গোল্ড সোপের নতুন বিজ্ঞাপনে কেয়া পায়েল

প্রেস বিজ্ঞপ্তি প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ০৬ মে ২০২৬
অভিনেত্রী কেয়া পায়েলের মোহনীয় উপস্থিতিতে বিজ্ঞাপনটি এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে

বাংলাদেশের শীর্ষস্থানীয় এফএমসিজি প্রতিষ্ঠান রিমার্ক এইচবি তাদের জনপ্রিয় স্কিনকেয়ার ও কসমেটিকস ব্র্যান্ড লিলির প্রিমিয়াম স্কিনকেয়ার পণ্য লিলি গোল্ড সোপের নতুন টেলিভিশন বিজ্ঞাপন প্রকাশ করেছে। জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েলের মোহনীয় উপস্থিতিতে বিজ্ঞাপনটি এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

প্রাচীনকাল থেকেই অভিজাত রূপচর্চায় সোনার ব্যবহার সুপরিচিত। সেই ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি লিলি গোল্ড সোপে রয়েছে ২৪ ক্যারেট গোল্ড ফ্লেক্স, যা ত্বকের দীপ্তি বাড়াতে সহায়তা করে। এর সঙ্গে থাকা আলফা আরবুটিন ও নিয়াসিনামাইড ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং দাগ কমাতে কার্যকর ভূমিকা রাখে। এছাড়া প্যানথেনল, বায়োটিন ও ফলিক অ্যাসিড ত্বককে পুষ্টি জোগায় এবং ভিটামিন সি (অ্যাসকরবিক অ্যাসিড), ভিটামিন ই (টোকোফেরল) ও পিনাট অয়েল ত্বককে সুরক্ষা দিয়ে সুস্থ ও সতেজ রাখতে সহায়তা করে।

বাজারে আসার পর থেকেই লিলি গোল্ড সোপ ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্বল্প সময়ের মধ্যেই এটি একটি জনপ্রিয় প্রিমিয়াম স্কিনকেয়ার পণ্য হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করেছে।

নতুন বিজ্ঞাপন নিয়ে অভিনেত্রী কেয়া পায়েল বলেন, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্কিনকেয়ার ও কসমেটিকস ব্র্যান্ড লিলির সঙ্গে বেশ কিছুদিন ধরেই কাজ করছি। সম্প্রতি লঞ্চ হওয়া লিলি প্রিমিয়াম গোল্ড সোপ আমাকে অসাধারণ অভিজ্ঞতা দিয়েছে। স্পেশালি, প্রিমিয়াম অনুভূতি ও ২৪ ক্যারেট গোল্ড ফ্লেক্সের সাহায্যে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে লিলি গোল্ড সোপের কার্যকারিতা আমাকে মুগ্ধ করেছে। আমি বিশ্বাস করি, দর্শকরাও এই বিজ্ঞাপনটি পছন্দ করবেন এবং পণ্যটি ব্যবহার করে একটি উন্নত স্কিনকেয়ার অভিজ্ঞতা পাবেন।

আরও পড়ুন
সোনার দাম বাড়লো, সকাল থেকেই কার্যকর নতুন দাম 
পতনের মধ্যেই শেয়ারবাজার, কমেছে লেনদেন 

রিমার্ক এইচবির পারসোনাল কেয়ার বিভাগের চিফ বিজনেস অফিসার (সিবিও) আবির আদনান বলেন, লিলি গোল্ড সোপ বাজারে আসার পর থেকেই গ্রাহকদের কাছ থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পেয়েছি। ২৪ ক্যারেট গোল্ড ফ্লেক্স সমৃদ্ধ এই বিউটি সোপটি প্রিমিয়াম স্কিনকেয়ার সেগমেন্টে একটি নতুন অভিজ্ঞতা তৈরি করেছে। কেয়া পায়েলকে নিয়ে নির্মিত এই নতুন টিভিসির মাধ্যমে আমরা পণ্যটির সেই প্রিমিয়াম অবস্থান ও কার্যকারিতা আরও বিস্তৃতভাবে তুলে ধরতে চাই।

রিমার্ক ক্রিয়েটিভের হেড অব ক্রিয়েটিভ মোহাম্মদ হাবিবুল্লাহ আল হাবিব বলেন, রিমার্ক ক্রিয়েটিভ নিজস্ব সৃজনশীলতা ও প্রযোজনা দক্ষতার মাধ্যমে রিমার্কের ব্র্যান্ডগুলোর গল্পকে দর্শকদের কাছে তুলে ধরতে কাজ করে যাচ্ছে। জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গে আমরা আগেও কাজ করেছি। কাজের প্রতি তার ডেডিকেশন ও পেশাদারত্ব অত্যন্ত প্রশংসনীয়। এই টিভিসিতে কেয়া পায়েলের প্রাণবন্ত উপস্থিতি লিলি গোল্ড সোপের প্রিমিয়াম অনুভূতি ও সৌন্দর্যের বার্তাকে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরেছে।

রিমার্ক এইচবি একটি যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান, যা আন্তর্জাতিক মানের পণ্য নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশে নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে কাজ করছে। উন্নত প্রযুক্তি ও শক্তিশালী বাজারজাতকরণের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের প্রসাধনী ও এফএমসিজি খাতে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি হোম কেয়ার, পারসোনাল কেয়ার, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বেবি কেয়ার ও কালার কসমেটিকস পণ্য উৎপাদন ও বাজারজাত করছে।

লিলি প্রিমিয়াম গোল্ড সোপ বর্তমানে দেশের সব হারল্যান স্টোর ও ই-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

কেএসআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।