বছরের সর্বোচ্চ লেনদেন, ছাড়ালো ৫০০ কোটি টাকা


প্রকাশিত: ০৯:৩০ এএম, ১৬ এপ্রিল ২০১৫

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে। টাকার অংকে লেনদেন ছাড়িয়েছে পাঁচ`শ কোটি টাকা। বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর। অপর শেয়রবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ছিল একই চিত্র।

বৃহস্পতিবার দিনশেষে টাকায় লেনদেন হয়েছে ৫৩৮ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে প্রায় ৭০ কোটি টাকা বেশি। গতকাল (বুধবার) লেনদেন হয়েছিল  ৪৬৯ কোটি টাকা।

ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে চার হাজার ৩৭৩ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৬০ পয়েন্ট ও ডিএস৩০ সূচক দুই পয়েন্ট কমে ১ হাজার ৬৬৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৩১০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪২টির দাম বেড়েছে, কমেছে ১৩৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২০২ পয়েন্টে অবস্থান করছে। এ দিন সিএসইতে মোট ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ১১৯টির, কমেছে ১০০টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৫৪ লাখ টাকা।

এসআই/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।