অগ্নিনির্বাপক সামগ্রী বাজারজাত করবে আরএফএল
প্রতি বছর অগ্নিকাণ্ডে কত না ক্ষতি আর প্রাণহানির ঘটনা ঘটছে। কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে। চলে যাচ্ছে অমূল্য জীবন। তাই নগর জীবনে আমাদের আগুনের ব্যাপারে যেমন থাকতে হবে সর্তক, তেমনই আগুনের ঘটনা থেকে দ্রুত রক্ষা পেতে থাকতে হবে অগ্নিনির্বাপক প্রস্তুতি।
আর আপনার বাসা, অফিস কিংবা ব্যবসাকে এই নিরাপত্তা দিতেই অগ্নিনির্বাপন সামগ্রী বাজারজাত করবে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএ গ্রুপ।
যুক্তরাজ্য ভিত্তিক অগ্নিনির্বাপক সামগ্রী উৎপাদনকারি প্রতিষ্ঠান লিচল্ডি ফায়ার অ্যান্ড সেফটি ইকুইপমেন্ট কোম্পানি লিমিটেড (লাইফকো) এর পণ্য সামগ্রীর বাংলাদের একমাত্র পরিবেশক হিসেবে কাজ করবে প্রাণ-আরএফএল এর সহযোগী প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লি.। ফলে এখন থেকে ক্রেতাদের আর লাইফকোর কাছে যেতে হবে না। স্থানীয় প্রতিষ্ঠান আরএফএল’র মাধ্যমে এসব অগ্নি-নির্বাপক সামগ্রী কেনা যাবে। পাওয়া যাবে বিক্রয়োত্তর সেবাও।
শনিবার রাজধানীর বসুন্ধরা কনভেশন সেন্টারে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে আরএফএল ও লাইফকো হাতে হাত রেখে অগ্নিনির্বাপক সামগ্রী বাজারজাতকরণের আনুষ্ঠানিক উদ্বোধন করল।
আয়োজিত অনুষ্ঠানে আরএফএল-এর উপ ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরি, লাইফকোর মহা ব্যবস্থাপক ও প্রধান পরিচালক কর্মকর্তা মোহাম্মদ ইকবাল, আরএফএল-এর পরিচালক আরএন পল, রংপুর মেটাল-এর প্রধান পরিচালন কর্মকর্তা মো. রাশেদুর রহমান, বিপণন বিভাগের কর্মকর্তা চৌধুরি ফজলে আকবর, লাইফকোর উৎপাদন ব্যবস্থাপক পলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসময় আহসান খান চৌধুরি বলেন, আপনার অফিস কিংবা ব্যবসার নিরাপত্তার বিষয়টি খুবই জরুরি। আরএফএল সেটি বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠান লাইফকোর সঙ্গে হাত মিলিয়েছে। ফলে সহনীয় মূল্যে গ্রাহকরা অগ্নিনির্বাপক সামগ্রী কিনতে পারবেন। আমরা শুধু বিক্রি করেই শেষ করব না। পাবেন বিক্রয়োত্তর সেবাও।
আরএন পল বলেন, লাইফকো আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস করে ব্যবসায়িক অংশীদার করার জন্য তাদের ধন্যবাদ। আরএফএল ক্রেতাদের আস্থা ও বিশ্বাসকে গুরুত্ব দিয়ে ব্যবসা পরিচালনা করে যাবে।
রাশেদুর রহমান বলেন, বিশ্বব্যাপি লাইফকোর অগ্নিনির্বাপক সামগ্রীর সুমান রয়েছে। আমাদের দেশে তৈরি পোশাক খাতে লাইফকোর সামগ্রীর ব্যাপক চাহিদা রয়েছে। তাই আমরা লাইফকোর সঙ্গে চুক্তি করেছি। যাতে খুব সহজে লাইফকোর সামগ্রী তৈরি পোশাক খাতের ব্যবসায়িরা কিনতে পারে।
মোহাম্মদ ইকবাল অগ্নিনির্বাপক সামগ্রীর নানা কারিগরি দিক ও গুণগত মানের প্রসঙ্গ টেনে বলেন, লাইফকো গত ১৫ বছর সুনামের সঙ্গে বিশ্বব্যাপি ব্যবসা পরিচালনা করছে। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ বাজার। তাই আমরা আরএফএলকে বেছে নিয়ে তাদের সঙ্গে ব্যবসা শুরু করেছি।
অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে আরএফএল ও লাইফকোর প্রতিনিধিরা সংশ্লিষ্টদের নানা প্রশ্নের জবাব দেন।
এসময় এক প্রশ্নের জবাবে আহসান খান বলেন, আমরা গলাকাটা ব্যবসা করি না। আমরা ভলিয়্যুমে ব্যবসা করি। তাই আপনার যতটুকু সেবা বা পণ্য দরকার ততটুকুই আমরা দিতে প্রস্তুত। আপনারা আরএফএল এর নানা পণ্যের সঙ্গে ছিলেন, আশা করি সামনের দিনগুলোতেও থাকবেন।
এসএ/বিএ/আরআই/এসআরজে