ঊর্ধ্বমূখী বাজারে বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমূখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয় যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। দিনশেষে উভয় পুঁজিবাজারে বেড়েছে সব ধরণের সূচক ও টাকার অংকে লেনদেনের পরিমাণ। বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকের লেনদেন হয়েছে ৩৬৪ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিনের চেয়ে ৩৭ কোটি টাকা বেশি। গত কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩২৭ কোটি টাকা।
বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭৫ পয়েন্ট বেড়ে চার হাজার ৮৯ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৪৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন মোট ৩১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২৬১টির দাম বেড়েছে, কমেছে ৩৭ টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৪৯ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৬৬০ পয়েন্টে অবস্থান করছে। এদিন মোট ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯০টির, কমেছে ২৩টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪২ কোটি ১২ লাখ টাকা।
এসআই/আরএস/আরআইপি