ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। বেড়েছে সূচকের পাশাপাশি লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়েছে।
বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম সোয়া এক ঘণ্টায় সকাল ১১টা ৪৫ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৮ পয়েন্ট বেড়ে চার হাজার ১৪৮ পয়েন্টে অবস্থান করছে, ডিএসইএস সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৬৮ পয়েন্টে অবস্থান করছে।
টাকার অংকের লেনদেন হয়েছে ১৬৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। ডিএসইতে এ সময় লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৯৯টির দাম বেড়েছে, কমেছে ৫০টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের।
অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৭৬ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৭৩৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ২২টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৩ কোটি টাকা।
এসআই/বিএ/পিআর