প্রাণ নিয়ে এলো বন্ধন প্যাক
ক্রেতাদের জন্য প্রাণ গুঁড়া মশলা নিয়ে এলো আকর্ষণীয় `বন্ধন প্যাক` অফার। `বন্ধন প্যাক` মূলত চারটি ১০০ গ্রাম প্রাণ গুঁড়া মশলার একটি সমবেত অফার, যার মূল্য মাত্র ১৯০ টাকা। এখানে রয়েছে একটি আকর্ষণীয় আরএফএল বক্সের (ফুড কন্টেইনার মধ্যে) চারটি ১০০ গ্রাম প্রাণ গুঁড়া মশলা।
চারটি ১০০ গ্রাম গুঁড়া মশলার মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া ও জিরা। এ চারটি মশলা আরএফএল বক্সের মধ্যে প্যাকেট করা অবস্থায় থাকবে। অর্থাৎ কোনো ক্রেতা `বন্ধন প্যাক`টি কিনলেই পাচ্ছেন একটি আকর্ষণীয় আরএফএল বক্স। একদম ফ্রি!
একটা সহজ হিসেব ধরিয়ে দিই। আপনি আলাদাভাবে যদি চারটি ১০০ গ্রামের মশলা ক্রয় করেন তাহলে আপনার খরচ হবে কমপক্ষে ২০০ টাকা। হিসেবটা এ রকম ১০০ গ্রাম হলুদের গুঁড়া ৪২ টাকা, ১০০ গ্রাম মরিচের গুঁড়া ৪০ টাকা, ১০০ গ্রাম ধনিয়ার গুঁড়া ৩৩ টাকা এবং ১০০ গ্রাম জিরার গুঁড়া ৮২ টাকা। অর্থাৎ আপনাকে মোট খরচ করতে হবে ১৯৭ টাকা।
আর বন্ধন প্যাক-এর সঙ্গে আরএফএল বক্সটির খুচরা মুল্য হচ্ছে ৬৫ টাকা। অর্থাৎ বন্ধন প্যাক-এ যা কিছু থাকছে তার আলাদা আলাদা মুল্য দাঁড়ায় সর্বমোট ২৬২ টাকা। কিন্তু বন্ধন প্যাক-এর মূল্য মাত্র ১৯০ টাকা।
অর্থাৎ একটি বন্ধন প্যাক-এ একজন ক্রেতা পাচ্ছেন পুরা এক মাসের মশলায় ৭২ টাকা কমে। বন্ধন প্যাক পাওয়া যাবে লাল, গোলাপি এবং নীল এই তিনটি ভিন্ন ভিন্ন রঙে।
বিএ/এমএস