অ্যাসোসিয়েশনেও জয়ী মাতলুবের উন্নয়ন পরিষদ
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০১৫-২০১৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে অ্যাসোসিয়েশন গ্রুপেও মাতলুব আহমাদের নেতৃত্বাধীন `ব্যবসায়ী উন্নয়ন পরিষদ` প্যানেল জয়লাভ করেছে। ১৬ টি পদের মধ্যে `ব্যবসায়ী উন্নয়ন পরিষদ` থেকে ১৩ জন এবং স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ থেকে ৩ জন পরিচালক সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অ্যাসোসিয়েশন গ্রুপের নির্বাচিত হয়েছেন যারা : সাবেক সভাপতি হেলাল উদ্দিন ১ হাজার ৯৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন। ১ হাজার ৭৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন নিজামউদ্দিন রাজেশ, ১ হাজার ৪৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন হারুনুর রশিদ। এরপর যথাক্রমে শামীম আহসান (১০৩৮ ভোট), আবু মোতালেব (১০১৮ ভোট), হাবিব উল্লাহ ডন (১০১২ ভোট), কেএম আক্তারুজ্জামান (৯৭৬ ভোট), সোয়েব চৌধুরী (৯৭০ ভোট), মুনতাকিম আশরাফ (৯৬৭ ভোট), এসএম জাহাঙ্গীর হোসেন (৯৬৬ ভোট), আবু নাসের (৯৫১ ভোট), রোটারিয়ান আবুল আয়েস খান (৯৩৬ ভোট), খন্দকার রুহুল আমিন (৯০৬ ভোট), আমিন হেলালী (৯০৪ ভোট), শাফকাত হায়দার (৮৯০ ভোট), শফিকুল ইসলাম ভরসা (৮৬৯ ভোট)।
এর মধ্যে আবুল আয়েস খান, খন্দকার রুহুল আমিন ও শাফকাত হায়দার ‘ব্যবসায়ী ঐক্য পরিষদ’ থেকে নির্বাচিত হয়েছেন।
এর আগে রাতে চেম্বার গ্রুপের ফলাফল প্রকাশ হয়। মাতলুবের `ব্যবসায়ী উন্নয়ন পরিষদ` থেকে ১২ জন এবং স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ থেকে ৪ জন পরিচালক সর্বাধিক ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন।
এখন দুই গ্রুপের মাতলুবের `ব্যবসায়ী উন্নয়ন পরিষদ` প্যানেলের পরিচালক হয়েছেন ২৫ জন আর অন্য দুই প্যানেল পেয়েছেন ৭ জন পরিচালক। এর মধ্যে চেম্বার থেকে মনোয়ারা হাকীমের স্বাধীনতা পরিষদ পেয়েছেন ৪ জন এবং অ্যাসোসিয়েশনের ব্যবসায়ী ঐক্য পরিষদ পেয়েছেন ৩ জন।
উল্লেখ, শনিবার সকাল ৯টা থেকে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। জানা গেছে, অ্যাসোসিয়েশন গ্রুপের ১ হাজার ৭৬৬ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৫৩২টি বা ৮৭ শতাংশ। নির্বাচিত পরিচালকরা আগামী ২৫ মে সভাপতি, প্রথম সহ-সভাপতি এবং একজন সহ-সভাপতি নির্বাচিত করবেন।
# এফবিসিসিআই নির্বাচন : চেম্বার গ্রুপে মাতলুবের প্যানেল জয়ী
এসআই/এআরএস/এমএস