ডিএসইতে লেনদেন শুরু


প্রকাশিত: ০৮:৩৬ এএম, ২৪ মে ২০১৫

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন রোববার দুপুর ২টা ২০ মিনিটে শুরু হয়েছে। এর আগে রোববার সকাল সাড়ে ১০টায় কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় লেনদেন বন্ধ রাখা হয়।

ডিএসই জনসংযোগ কর্মকর্তা শাফিকুর রহমান জানান, ত্রুটির বিষয়টি টেকনেশিয়ান দ্বারা পরীক্ষা করা হয়েছে। টেকনেশিয়ানদের অক্লান্ত পরিশ্রমে আমরা সমস্যার সমাধান করতে পেরেছি। রোববার বিকেল ৪টা পর্যন্ত লেনদেন চলবে।

উল্লেখ্য, দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন যথাসময়ে শুরু হয়ে এখনও চলছে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।