উদ্যোক্তা খুঁজে বের করুন : গভর্নর
প্রতিটি ব্যাংকে উদ্যোক্তা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। একই সঙ্গে এসব উদ্যোক্তাদের ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) মিলনায়তনে এক সেমিনারে তিনি এসব নির্দেশ দেন।
ডেভলপমেন্ট অব সেমি-অটোমেটেড এমএসএমই লিডিং প্ল্যাটফর্ম-ইন-কমার্শিয়াল ব্যাংক শীর্ষক সেমিনারের আয়োজন করে বিআইবিএম।
আতিউর রহমান বলেন, প্রতিটি ব্যাংক যদি তিনজন করে উদ্যোক্ত খুঁজে বের করতে পারে, তাহলে বছরে ১০ হাজার নতুন উদ্যোক্তা বের হবে। এতে দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি আরো ত্বরান্বিত হবে। তিনি বলেন, এতোদিন আমরা এসএমই নিয়ে কাজ করেছি। এখন থেকে ‘এমএসএমই’ শব্দটিকে সামনে রেখে এগিয়ে যেতে হবে।
ব্যাংকগুলোকে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, নারী উদ্যোক্তরা ঋণ নিলে তা শোধ করার সফলতা রয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তারা আমাদের অর্থনীতির ভিত্তি।
এসএ/বিএ/আরআই