যুক্তরাজ্যের বাজারে যাচ্ছে বাংলাদেশের আম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৫ পিএম, ২৬ মে ২০১৫

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো যুক্তরাজ্যে আম আমদানি শুরু করছে অ্যাসডা (এএসডিএ) নামের একটি প্রতিষ্ঠান। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বাজারে আম রফতানি শুরু করলো বাংলাদেশ।

গত বছর মাঠ পর্যায়ের একটি পর্যবেক্ষণের পর চলতি বছর হিমসাগর, ল্যাংড়া এবং বারি আম ৩ (আম্রপলি) এই তিন জাতের আম বাংলাদেশ থেকে আমদানি করার সিদ্ধান্ত নেয় অ্যাসডা।

এই বিষয়ে অ্যাসডার এক মুখপাত্র বলেন, আমরা এই সপ্তাহে হিমসাগর জাতীয় তিন ধরনের আম বাংলাদেশ থেকে আমাদানি করবো। এসব আম যুক্তরাজ্যের দশটি দোকানে পাওয়া যাবে।

বাংলাদেশের রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান সুভাশীষ বসু জানান, যুক্তরাজ্যে আম রফতানির মধ্য দিয়ে বিদেশে পণ্য রফতানির ক্ষেত্রে বৈচিত্রতার সঙ্গে সঙ্গে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা আয় করবে।

বাংলাদেশস্থ খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি রবসন বলেন, ইউরোপের বাজারে আম রফতানির ব্যাপারে আমি অনেক আশাবাদী। এর মধ্য দিয়ে ইউরোপের সুপার মার্কেটগুলোতে বাংলাদেশি আম বাণিজ্যের দরজা খুলে গেলো।

প্রাথমিকভাবে সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর ১৮০ জন কৃষককের বাগান থেকে আম আমদানি করবে বলে জানিয়েছেন অ্যাসডা সংশ্লিষ্টরা।

এসকেডি/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।