লেনদেনে মিশ্র প্রবণতা


প্রকাশিত: ০৬:৫৫ এএম, ২৭ মে ২০১৫

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের উঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়েছে। লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর। গত কয়েক কার্যদিবসের তুলনায় টাকার অংকে লেনদেনেও কিছুটা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই ‍চিত্র।

বুধবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল ১১টায় প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৬১৪ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস দশমিক ৭২ পয়েন্ট কমে ১ হাজার ১১২ পয়েন্ট ও ডিএস৩০ সূচক  দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪৯ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ২১১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৬৭টির দাম বেড়েছে, কমেছে ১৭১টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের।

অন্যদিকে, ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৮ পয়েন্ট কমে ৮ হাজার ৬৮৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ১০২টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২২ কোটি টাকার।

এসআই/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।