সামাজিক ব্যবসা দিবস আজ


প্রকাশিত: ০৩:২৮ এএম, ২৮ মে ২০১৫

`আমরা চাকরি প্রত্যাশী নই, চাকরিদাতা-বেকারকে উদ্যোক্তায় রূপান্তর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে আজ (বৃহস্পতিবার) পালিত হচ্ছে ‘সামাজিক ব্যবসা’ দিবস। ষষ্ঠবারের মতো ইউনূস সেন্টার এই দিবসটি পালন করতে যাচ্ছে। এ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী সেমিনার ও অভিজ্ঞতা বিনিময়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে ৩০টি দেশ থেকে ২৫০ জনসহ এক হাজার ৬০০ প্রতিনিধি অংশ নিচ্ছেন।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে ৩টি প্ল্যানারি এবং ১২টি প্যানেল অধিবেশন। এসব অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং সামাজিক ব্যবসার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক সমস্যা সমাধানের বিষয় নিয়ে আলোচনা হবে। এ ছাড়া `মার্কেটপ্লেস` নামে নবীন উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যসামগ্রীর প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা থাকবে।

উল্লেখ্য, গত ছয় বছর ধরে ২৮ জুন অধ্যাপক ইউনূসের জন্মদিন উপলক্ষে সামাজিক ব্যবসা দিবস পালন করা হচ্ছে। এ বছর রমজানের কারণে অনুষ্ঠানটি এগিয়ে ২৮ মে করা হয়েছে। একই কারণে আগামী বছরও সামাজিক ব্যবসা দিবস ২৮ মে অনুষ্ঠিত হবে।

জেআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।