ব্যাপক দর পতন : কমেছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর


প্রকাশিত: ০৯:২৭ এএম, ২৮ মে ২০১৫

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজারে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র। এনিয়ে টানা দুই কার্যদিবস থেকে দেশের শেয়ারবাজার গুলোতে চলছে দরপতন।

বৃহস্পতিবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর  মধ্যে মাত্র ৭১ টির দাম বেড়েছে, কমেছে ২১৭ টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭১ পয়েন্ট কমে চার হাজার ৫৪৪ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৯৯ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ২৮ পয়েন্ট কমে ১ হাজার ৭৩১ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে ডিএসইতে সূচক কমলেও বেড়েছে টাকার অংকের লেনদেনের পরিমান।  আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৮৫৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিনের চেয়ে ১৬ কোটি টাকা বেশি। এ দিকে গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮৪২ কোটি টাকা।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১০২ পয়েন্ট কমে ৮ হাজার ৬০৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে মোট ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৫২টির, কমেছে ১৬৯ টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৭৪ কোটি ৬১ লাখ টাকা।

এসআই/এসকেডি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।