এক্সিম ব্যাংকের ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৮ জুন ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এক্সিম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

সোমবার রাজধানীর রাওয়া কনভেনশন হলে এক্সিম ব্যাংকের ষষ্ঠদশ বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।

সভায় ৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে সমাপ্ত অর্থ বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষিত স্থিতিপত্র ও লাভ লোকসান হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা করে তা গ্রহণ করা হয় এবং উক্ত বছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ট ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, মো. হাবিবুল্লাহ ডন, মো. নূরুল আমীন ফারুক, মোহাম্মদ ওমর ফারুক ভুইয়া, মো. শহীদুল্লাহ, মেজর (অব.) খন্দকার নূরুল আফছার, লে. কর্নেল অব. সিরাজুল ইসলাম বীরপ্রতিক (বার), অঞ্জন কুমার সাহা, রঞ্জনচৌধুরী, খন্দকার মোহাম্মদ সাইফুল আলম, স্পন্সর আব্দুল্লাহ আল জহীর স্বপন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ও কোম্পানি সেক্রেটারি মো. গোলাম মাহবুব।

সাধারণ সভায় উপস্থিত শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নজরুল ইসলাম মজুমদার। এ সময় তিনি ব্যাংকের প্রতিটি কার্যক্রমে সহযোগিতা করার জন্য শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান।

এসআই/এসকেডি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।