ডিএসইতে কমেছে পিই রেশিও
সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য - আয় অনুপাত (পিই রেশিও) কমেছে ১ দশমিক ২৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৫ দশমিক ৫৩ পয়েন্টে। যা আগের সপ্তাহ শেষে ছিল ১৫ দশমিক ৭৩ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহে পিই রেশিও কমেছে দশমিক ২ পয়েন্ট বা ১ দশমিক ২৭ শতাংশ।
সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬ দশমিক ৩ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩৫ দশমিক ৮ পয়েন্ট, সিরামিক খাতের ৪০ পয়েন্টে, প্রকৌশল খাতের ২৫ দশমিক ৮ পয়েন্ট, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৭ দশমিক ৮ পয়েন্ট, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ১২ দশমিক ৯ পয়েন্ট, সাধারণ বিমা খাতের ১০ দশমিক ৪ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতের ১৭ দশমিক ৭ পয়েন্টে, পাট খাতের মাইনাস ১৭ দশমিক ৮ পয়েন্ট, বিবিধ খাতের ৩১ দশমিক ৭ পয়েন্ট, এনবিএফআই খাতের ১৬ দশমিক ৬ পয়েন্টে, কাগজ খাতের ৯ দশমিক ৬ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের ২৫ দশমিক ৭ পয়েন্ট, সেবা ও আবাসন খাতের ৩০ দশমিক ৪ পয়েন্ট, চামড়া খাতের ২৫ দশমিক ২ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতের ২৩ দশমিক ৪ পয়েন্ট, বস্ত্র খাতের ১২ পয়েন্ট এবং ভ্রমণ ও অবকাশ খাতের ১৬ দশমিক ১ পয়েন্টে অবস্থান করছে।
বিশ্লেষকদের মতে, গত সপ্তাহে টানা দরপতনে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। এতে পিই রেশিও কমে গেছে। তবে পিই রেশিও ১৫’র ঘরে থাকলে বিনিয়োগ নিরাপদ বলে মনে করেন তারা।
এসআই/এএইচ/আরআই/এসআরজে