এমবি ফার্মার এজিএম রোববার


প্রকাশিত: ০১:২১ পিএম, ১৩ জুন ২০১৫

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৪ জুন, রোববার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানটির এজিএম সকাল ১০টায়, রাজধানীর তেঁজগাওয়ে এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অফিসে অনুষ্ঠিত হবে। সভায় প্রতিষ্ঠানটির ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন হতে পারে।

৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য এমবি ফার্মা লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২৮ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ ছিল গত ২৫ মে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের প্রতিষ্ঠানটি শেয়ারপ্রতি আয় করেছে ৩ টাকা ১৩ পয়সা। ২০১৩ সালে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল।

উল্লেখ্য ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।