ভেজাল পণ্য পেলেই প্রতিষ্ঠান বন্ধ : আমু


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ১৮ জুন ২০১৫
ফাইল ছবি

রমজানে যে প্রতিষ্ঠানে ভেজাল পণ্য পাওয়া যাবে সে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বৃহস্পতিবার সকালে শিল্পমন্ত্রণালয়ে পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই গৃহিত বিশেষ কার্যক্রম সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আমু বলেন, রমজানে অসাধু ব্যবসায়ীরা ভেজাল নিন্মমানের খাদ্যপণ্য ও পানীয় প্রস্তুত এবং বিপণন করতে না পারে সে লক্ষ্যে বিএসটিআই সারা দেশে অভিযান পরিচলানা করবে। এর মধ্যে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে রাজধানীতে প্রতিদিন চারটি করে মোবাইল কোর্ট পরিচালনা করবে।

ভেজাল পরীক্ষার জন্য সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনা করবে বাংলাদেশে স্টার্ন্ডাস অ্যান্ড চেস্টিং ইনিস্টিউটিশন (বিএসটিআই)। এসময়  বড় ছোট কোনো  প্রতিষ্ঠান পরিমাপ করা হবে না। রস্তার পাশে সরবত বিক্রেতা থেকে বড় প্রতিষ্ঠান কাউকে ছাড় দেওয়া হবে না।

মন্ত্রী বলেন, রমজানে বিশেষ করে রোজাদারগণ সচরাচর যেসব খাদ্য ও পানীয় গ্রহণ করে থাকেন যেমন : মুড়ি, খেজুর, কলা, সফ্ট ড্রিংক পাউডার, ফ্রুট জুস, ফ্রুট ড্রিংকস, ভোজ্য তেল, ঘি, নুডলস, লাচ্ছা সেমাই, সেমাই, পানি, ডেক্সট্রোজ মনোহাইড্রেট ইত্যাদির ওপর বিশেষভাবে নজরে থাকবে।
মন্ত্রী বলেন, ইতোমধ্যে ইফতার ও সেহে্রিতে অধিক পরিমাণে ব্যবহৃত ৩০টি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষণের জন্য প্রেরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে। এছাড়াও প্রযোজনীয় সব ধরণের পণ্যের মান পরীক্ষা করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বিএসটিআইয়ের মহাপরিচালক ইকরামুল হক, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাসসহ শিল্প মন্ত্রণালয় ও বিএসটিআই এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআই/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।