জমি কিনবে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স


প্রকাশিত: ০৭:৫৩ এএম, ১৮ জুন ২০১৫

পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩৪ কোটি টাকার জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসিই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সুত্র জানায়, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ সভায় জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীর ৪১৬/১ তেঁজগাও ইন্ডান্ট্রিয়াল এলাকায় ১৭ কাঠা জমি কিনবে। যার ব্যয় হবে আনুমানিক ৩৪ কোটি টাকা।

কোম্পানিটি ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট ও রেগুলেটরি অথরিটি (আইডিআরএ) অনুমতি পেলেই জমি কিনতে পারবে।

উল্লেখ্য, বিমা খাতের এই কোম্পানি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।