দুই প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা


প্রকাশিত: ০৯:৫৬ এএম, ১৯ জুন ২০১৫

গত সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি প্রতিষ্ঠান ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠান দুটি হলো- বস্ত্র খাতের তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বিমা খাতের এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড।

তসরিফা ইন্ডাস্ট্রিজ :
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠার তসরিফা ইন্ডাস্ট্রিজ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে পাঁচ শতাংশ নগদ ও সাত শতাংশ বোনাস লভ্যাংশ রযেছে।

অলোচ্য হিসাব বছরে তসরিফা ইন্ডাস্ট্রিজ কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১০ কোটি ৪৪ লাখ ৩০ হাজার টাকা। এ সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩ পয়সা এবং দায় বাদে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৪৪ পয়সা।

উল্লেখ্য, নর্দার্ন তসরিফা গ্রুপের প্রতিষ্ঠানটি ২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এশিয়া ইন্স্যুরেন্স:
বিমা খাতের প্রতিষ্ঠান এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য নগদ  ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।  আলোচিত বছরে এই কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ১০ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ১১ পয়সা।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১১ জুলাই রাজধানীর গুলশানে অবস্থিত স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ জুন।

২০১৩ সালে কোম্পানিটি ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

উল্লেখ্য, ‘এ’ ক্যটাগরির প্রতিষ্ঠানটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।