ডিএসইতে পিই রেশিও ১৫ দশমিক ৫৫ পয়েন্ট
সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দশমিক শূন্য ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫৫ পয়েন্টে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৫ দশমিক ৫৫ পয়েন্টে। যা আগের সপ্তাহ শেষে অবস্থান ছিল ১৫ দশমিক ৫৩ পয়েন্টে। অর্থ্যাৎ এক সপ্তাহে পিই রেশিও বেড়েছে দশমিক শূন্য ২ পয়েন্ট বা দশমিক ১৪ শতাংশ।
গত সপ্তাহে বাজার কিছুটা ইতিবাচক থাকায় বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। এতে পিই রেশিও সামান্য বেড়েছে। তবে পিই রেশিও ১৫ এর ঘরে থাকলে বিনিয়োগ নিরাপদ বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। বর্তমানে ব্যাংকসহ বেশ কয়েকটি খাতের পিই রেশিও ১৫ পয়েন্টের নিচে অবস্থান করছে।
সপ্তাহ শেষে খাতভিত্তিক পিই’র হিসেবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ৬ দশমিক ৫ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩৪ দশমিক ৭ পয়েন্ট, সিরামিক খাতের ৪৫ দশমিক ৫ পয়েন্টে, প্রকৌশল খাতের ২৩ দশমিক ১ পয়েন্ট, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৯ দশমিক ৯ পয়েন্ট, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ১৪ দশমিক ১ পয়েন্ট, সাধারণ বিমা খাতের ১০ দশমিক ৩ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতের ২২ দশমিক ৮ পয়েন্টে, পাট খাতের ১৬০ দশমিক ৪ পয়েন্ট, বিবিধ খাতের ৩২ দশমিক ৯ পয়েন্ট, এনবিএফআই খাতের ১৩ দশমিক ৯ পয়েন্টে, কাগজ খাতের ৭ দশমিক ৭ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের ২৬ দশমিক ২ পয়েন্ট, সেবা ও আবাসন খাতের ৩৭ পয়েন্ট, চামড়া খাতের ২২ দশমিক ৭ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতের ৩০ দশমিক ৮ পয়েন্ট, বস্ত্র খাতের ১২ দশমিক ১ পয়েন্ট এবং ভ্রমণ ও অবকাশ খাতের ১৩ দশমিক ৪ পয়েন্টে।
এছাড়াও ক্যাটাগরিভিত্তিক হিসেবে ‘এ’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ১৬ দশমিক শূন্য ৯ পয়েন্টে, ‘বি’ ক্যাটাগরির ১১৮ দশমিক ৮৫ পয়েন্টে, ‘জেড’ ক্যাটাগরির ১৩০ দশমিক ১২ এবং ‘এন’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ২০ দশমিক ৯০ পয়েন্টে অবস্থান করছে।
এসআই/এআরএস/এমএস