শীতে কমফির ৬ নতুন ডিজাইনের কমফোর্টার
শীতে উষ্ণতা ছড়াতে আরএফএল এর কমফি ব্র্যান্ড বাজারে নিয়ে এসেছে বাহারি ডিজাইনের কমফোর্টার। উন্নত কাঁচামাল ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে তৈরি সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন কমফি কমফোর্টার দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে।
কমফির প্রধান পরিচালন কর্মকর্তা কাজী রাশেদুল ইসলাম বলেন, বর্তমানে দুটি সাইজে সিঙ্গেল ও ডাবল ১০টি ডিজাইনের কমফি কমফোর্টার বাজারে রয়েছে। এবার শীতে আমরা ক্রেতার পছন্দ মাথায় রেখে ছয়টি নতুন দৃষ্টিনন্দন ডিজাইন এনেছি। বর্তমানে মানুষ ফ্যাশন সচেতন। তারা পণ্যের গুণগত মানের পাশাপাশি ডিজাইনকেও গুরুত্ব দেয়।
তিনি আরও বলেন, শীতে আমাদের দেশে কম্বল, লেপের বিকল্প হিসেবে কমফোর্টারের চাহিদা দিন দিন বাড়ছে। কেননা এটি দেখতে সুন্দর, সহজে বহনযোগ্য, ওজনে হালকা ও আরামদায়ক। এক সময় এ কমফোর্টারের প্রায় পুরোটাই আমদানিনির্ভর ছিল। তবে এখন আমরা নিজস্ব কারখানায় উন্নত কাঁচামাল ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন কমফোর্টার উৎপাদন করছি।

কমফির ব্র্যান্ড ম্যানেজার জহিরুল ইসলাম বলেন, শীতে অনেকে পরিবার-পরিজনসহ বিভিন্ন জায়গায় বেড়াতে যান। তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে আমরা এনেছি ওজনে হালকা, সহজে বহনযোগ্য আরামদায়ক কমফোর্টার। সিঙ্গেল সাইজের কমফোর্টার ওজন মাত্র ১৫০০ গ্রাম আর ডাবল সাইজের ওজন মাত্র ২৫০০ গ্রাম। তাছাড়া এ কমফোর্টার সহজে পরিষ্কার করা যায়। কিছু শীতবস্ত্রে এলার্জিসহ নানা ধরনের সমস্যা দেখা দেয়। কিন্তু কমফি কমফোর্টার শতভাগ স্বাস্থ্যসম্মত বলেও জানান তিনি।
বর্তমানে রিগ্যাল এম্পোরিয়াম, বেস্ট বাই, স্বপ্ন, আগোরা, সিএসডিসহ অনুমোদিত ডিলার ও রিটেইলারদের মাধ্যমে সারাদেশে পাওয়া যাচ্ছে কমফি কমফোর্টার। তাছাড়া ক্রেতারা চাইলে দারাজ ও অথবা ডটকমের মাধ্যমে পণ্য অর্ডার করতে পারবেন। অথবা ডটকমের মাধ্যমে পণ্য অর্ডার করলে মিলবে ১০ শতাংশ মূল্যছাড়। কমফি কমফোর্টারের সর্বনিম্ন মূল্য ১ হাজার ৭৯৫ এবং সর্বোচ্চ ৩ হাজার ৫৯০ টাকা।
এমএসএইচ/এমএস